ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এছাড়া এমন বর্বরতা ও নৃশংসতার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার সম্মুখীন করতে উপযুক্ত আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে গাজার আহলি আরাবি হাসপাতালে হামলা চালিয়ে শত শত নিরীহ বেসামরিক নাগরিক প্রধানত নারী ও শিশুদের নির্বিচারে হত্যার ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে ‘অপরাধমূলক কাজ’ এবং ‘মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’-এর অভিযোগ করা হয়েছে। এছাড়া আইডিএফকে ‘দখলকারী বাহিনী’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, এই অপরাধমূলক কাজের অপরাধীদের অবশ্যই তাদের ক্রিয়াকলাপের জন্য জবাবদিহি করতে হবে এবং যুদ্ধের শিকার হিসেবে নিরীহ বেসামরিক নাগরিকদের আরো মৃত্যু ও দুর্ভোগ রোধ করতে এই বর্বর যুদ্ধ বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই নির্মম হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েল বর্তমানে গাজায় যে যুদ্ধ চালাচ্ছে তা শুধু অসামঞ্জস্যপূর্ণ ও অসমই নয়, এটি গাজার ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে শাস্তি প্রদান এবং মানবাধিকারের সমস্ত মৌলিক নীতি ও আন্তর্জাতিক নাগরিক চুক্তি ও কনভেনশন লঙ্ঘনের সামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা এবং জরুরিভাবে ক্ষতিগ্রস্ত ভূখণ্ডে মানবিক প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এছাড়া ইউএনএসসি রেজোলিউশন নং ২৪২ ও ৩৩৮-এ পরিকল্পনা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সীমানার ভিত্তিতে একটি দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

আপডেট টাইম : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩