ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি মিশর

গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে মিশরের একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। সীমান্ত ক্রসিং খোলার পর মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানিয়েছে মিশর। তবে তিনি কোন সময়সীমার কথা উল্লেখ করেননি।

দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে একথা বলেছেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও যুক্তরাষ্ট্রের রাপ্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনাল ব্যবহার করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে একটি বিমান উত্তর সিনাইয়ের আল-আরিশ বিমানবন্দরে এরইমধ্যে এসে পৌঁছেছে। রাফাহ সীমান্তের কাছে জ্বালানি ও মানবিক সহায়তা সামগ্রী বহনকারী কয়েক ডজন ট্রাক এখন গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলের ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে আক্রমণ করে হামাস। এ ঘটনার পর সীমান্তটি বন্ধ ঘোষণা করে ইসরায়েল। ফলে রাফাহ সীমান্তটিই এখন বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফাহ এখন গুরুত্বপূর্ণ। রাফাহ ক্রসিং মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত।

গাজা থেকে বের হবার আরো দুটি সীমান্তপথ রয়েছে। কিন্তু সেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং দুটোই এখন বন্ধ। ফলে রাফাহ ক্রসিং এখন গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা। ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হবার পর সীমান্তটি মিসর বন্ধ করে দিয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাফাহ ক্রসিং খুলে দিতে রাজি মিশর

আপডেট টাইম : ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩