ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মিরপুরে সমালোচনার মুখে সাকিব

দেশের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হয়নি টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। নানা সময় বিতর্কে জড়ালেও কখনোই সমর্থকদের রোষের মুখে পড়তে হয়নি সাকিবকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন শেষে সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

আজ সকাল ৯টা ৭ মিনিটে তিনি প্রবেশ করেন মিরপুরের ইন্ডোর সেন্টারে। কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন শেষ করে বেলা ১টার দিকে তিনি মাঠ ছেড়ে যান।

বিশ্বকাপে নিজের চিরচেনা ফর্মে নেই সাকিব আল হাসান। হাসছে না তার ব্যাট। তাই পরবর্তী ম্যাচ যখন বাড়ির কাছে কলকাতার ইডেন গার্ডেনসে, তখনই ছুটি নিয়ে ছুটে এলেন দেশে। কারণ মাঝে ছিল চার দিনের বিরতি।

দেশে ফিরে অবশ্য বসে নেই সাকিব। ঐ দিনই তিনি হাজির মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোর সেন্টারে। এসে করেছেন ব্যাটিং নিয়ে কাজ। ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়ার কাজ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মিরপুরে সমালোচনার মুখে সাকিব

আপডেট টাইম : ০২:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩