ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা, ঠিক তখনই সিরিয়ায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর বিমান হামলার তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও গার্ডিয়ান।

সিরিয়ায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক বিবৃতিতে তিনি জানান, সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত দুটি অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনও জানা যায়নি।

সম্প্রতি সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দিতে প্রেসিডেন্ট জো বাইডেন পাল্টা হামলার নির্দেশ দেন বলে জানিয়েছে ওয়াশিংটন।

আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় ২১ জন মার্কিন সেনা আহত হন এবং হামলার সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যুক্তরাষ্ট্রের এক ঠিকাদার।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংঘাত চায় না এবং আরও সংঘাতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা বা আগ্রহও নেই। তবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান-সমর্থিত আক্রমণ অগ্রহণযোগ্য এবং তা অবশ্যই বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সীমিত পরিসরের এই হামলা শুধুমাত্র ইরাক এবং সিরিয়ায় মার্কিন কর্মীদের রক্ষা করার উদ্দেশ্যে চালানো হয়েছে।’

তবে এ হামলার সঙ্গে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, সিরিয়ায় ৯০০ এবং প্রতিবেশী ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া, এই অঞ্চলে আরও ৯০০ সেনা পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট টাইম : ১০:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩