ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শিগগিরই ভিসা খুলে দেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওমানের ভিসা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, অক্টোবর মাসের ৩১ তারিখ পর্যন্ত যেসব বাংলাদেশিরা ওমানের ভিসা পেয়েছেন তারা দেশটিতে যেতে পারবেন। আমরা ওমানের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। তারা খুব শিগগিরই ভিসা খুলে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা খোলার আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা যেতে পারবেন। এতে অসুবিধে নেই, এটা চিরস্থায়ী না। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশেও ভিসা বন্ধ করা হয়েছিল। পরে মাস দুয়েকের মধ্যে তা উঠিয়ে নেয়া হয়। বাংলাদেশের জন্য ওমান যে ভিসা স্থগিত করেছে, তা শিগগিরই খুলে দেওয়া হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ওমানে বিদেশি শ্রম জনসংখ্যা যা তার অর্ধেক হলো বাংলাদেশি। যেকোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্থভোগীরা অপব্যবহার করেছে। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

শিগগিরই ভিসা খুলে দেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩