ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইসরাইলি সেনাদের ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে: হামাস

গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। তবে এর জবাবে ইসরাইলি সেনাদের ‘কালো ব্যাগে’ করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার (২ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে ইসরাইলকে এই হুমকি দেন।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলি সেনা নিহতের যে সংখ্যা ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।’

ইসরাইলের উদ্দেশে আবু উবাইদা বলেন তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে।

এর আগে, অবরুদ্ধ গাজা উপত্যকাকে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘কবরস্থান’ বানানোর ঘোষণা দেন আল কাসেম ব্রিগেডের মুখপাত্র।

গত ৩১ অক্টোবর এক ভাষণে বলেন, ‘মধ্যস্থতাকারীদের আমরা ইতোমধ্যে জানিয়েছি যে, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বেশ কয়েকজন বিদেশিকে (জিম্মিকে) ছেড়ে দেবো।’

তিনি আরও বলেন, আমরা আরও জানিয়েছি যে, এই গাজা উপত্যকাকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কবরস্থান না বানানো পর্যন্ত আমরা থামব না।

এদিকে, ইসরাইলি বাহিনীকে মোকাবিলায় লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে এবার ইরান-সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেড যোগ দিয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহকে সহায়তার অংশ হিসেবে সিরিয়ায় মোতায়েনরত ইরান-সমর্থিত গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেডের সদস্যদের দক্ষিণ লেবাননে স্থানান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইসরাইলি সেনাদের ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে: হামাস

আপডেট টাইম : ১১:২৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩