ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভূমিকম্পে কাঁপল লাদাখ-কাশ্মীর

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চল। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে ঐ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লাদাখের কারগিলে এবং এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এটি ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প, যা মাঝারি ধরনের। খবর ডব্লিউআইওএনের।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু, শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ারসহ এই অঞ্চলের বেশকিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, দুইবার কম্পন অনুভব করেছেন তারা। তবে শেষ ধাক্কাটির তীব্রতা প্রথমটির চেয়ে কম ছিল। সেখানকার বাসিন্দারা বাড়ি-ঘর ও অফিস-কার্যালয় থেকে বেরিয়ে আসেন। অনেকে তাদের প্রিয়জনকে ফোন করে ভূমিকম্পের খবর জানান এবং তাদের সুস্থতা সম্পর্কেও খোঁজখবর নেন।

ভূমিকম্প বিষয়ক ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভূমিকম্পে কাঁপল লাদাখ-কাশ্মীর

আপডেট টাইম : ০৭:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩