ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মিথ্যা, অসত্য সংবাদ ও গুজবে কান না দিতে খসরু চৌধুরীর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা, অসত্য সংবাদ ও গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছেন ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।

তিনি ২৪ ডিসেম্বর রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং-৫০নং রাতুটি উত্তরখান নিপা গার্মেন্টস-এর বকেয়া পৌরকর ৬,৩৫,৯৬,৫২৮/- টাকা খেলাপি রয়েছে’ মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সঠিক বিষয় হচ্ছে, বর্ণিত হোল্ডিংটিতে বেশ কয়েকটি পাকা/সেমি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৮ হতে বার্ষিক মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে ৬,৫৩,৬৮,০০০/- টাকা। উক্ত মূল্যায়নের বিরুদ্ধে পি-ফরমে আপিল করা হলে কর পর্যালোচনা পরিষদ তার বক্তব্য বিবেচনা না করে একতরফাভাবে সিদ্ধান্ত প্রদান করতঃ বার্ষিক মূল্যায়ন ৬,৫৩,৬৮,০০০/- টাকার পরিবর্তে ৫,৮৮,৩১,২০০/- টাকা নির্ধারণ করেন। উল্লেখ্য যে, হোল্ডিংটিতে বাড়িঘরের যে সমস্ত বিবরণের জন্য নির্ধারন করা হয়েছে বাস্তবের সাথে তার যথেষ্ট গড়মিল রয়েছে। এছাড়াও বাড়ীঘরের আয়তনও সঠিকভাবে পরিমাপ করা হয়নি। এই বিষয়ে পূনঃ তদন্ত করতঃ সঠিক বিবরণ ও আয়তনের সঠিক পরিমাপের ভিত্তিতে কর সংশোধন করার জন্য অনুরোধ করা হয়।
এছাড়াও এলাকাটি ডিএনসিসির আওতায় নতুন অন্তর্ভূক্ত করা হয়েছে। উক্ত এলাকায় বাতি, পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সেবা নেই। অথচ উক্ত সেবার জন্য পৃথক পৃথকভাবে কর নির্ধারণ করা হয়েছে।

এমতাবস্থায়, উল্লেখিত বিষয়গুলি বিবেচনা করে হোল্ডিংটির কর সংশোধন পূর্বক পূনঃ বিবেচনার জন্য ২৯/১১/২০২৩ ইং তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বরাবর আবেদন করা হয়। ওই দিনই বিষয়টি যাচাই বাচাই করার জন্য প্রস্তাব পেশ করেন মেয়র আতিকুল ইসলাম। নতুন করে যাচাই বাচাই পূর্বক কর ধার্য না করায় বিষয়টি এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেহেতু ঢাকা-১৮ আসনের প্রার্থী মো. খসরু চৌধুরী সিআইপিকে পৌরকর খেলাপি হিসেবে সাব্বস্ত করেনি। সেহেতু এ বিষয়ে কাউকে মিথ্যা, অসত্য সংবাদ ও গুজবে কান না দিতে অনুরোধ জানানো হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মিথ্যা, অসত্য সংবাদ ও গুজবে কান না দিতে খসরু চৌধুরীর অনুরোধ

আপডেট টাইম : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩