ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকার আকাশে বুধবার সকাল থেকেই মেঘে ঢেকে আছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। বয়ে যাচ্ছে মৃদু বাতাস। তাতে কিছুটা শীত শীত অনুভূত হচ্ছে।

এ অবস্থায় দেশের ১৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের ১৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

আপডেট টাইম : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪