ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

বাংলাদেশে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন জার্মান নিউজ এজেন্সির নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো প্রধান জুলহাস আলম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভা শেষে দুবছর মেয়াদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাদির কল্লোল।

নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি হয়েছেন শফিকুল আলম (এএফপি), যুগ্ম-সম্পাদক হয়েছেন নাইম-উল-করিম (সিনহুয়া), কোষাধ্যক্ষ হয়েছেন পুলক ঘটক (বেনার নিউজ)। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য হারুন হাবীব, ফরিদ হোসেন, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মীর সাব্বির ও কামরান রেজা চৌধুরী নতুন কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

কাদির কল্লোল নতুন এই কমিটিতে সাবেক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার ও কাদির কল্লোল।

এর আগে, সাধারণ সভায় সংগঠনের সংবিধানের কিছু সংশোধনী প্রস্তাব ও অন্যান্য সাংগঠনিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সদস্য সচিবের রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সদস্য ফরিদ হোসেন, হারুন হাবীব, রফিকুর রহমান, পারভীন এফ চৌধুরী, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী, জুলহাস আলম, পুলক ঘটক, নাইম-উল করিম প্রমুখ। সদস্য সচিবের রিপোর্ট উপস্থাপন করেন নজরুল ইসলাম মিঠু।

সভার শুরুতে ওকাবের প্রয়াত সদস্যদের জন্য শোক প্রকাশ প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ (এক) মিনিট নীরবতা পালন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

আপডেট টাইম : ০৮:০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪