ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামের আব্দুর রশিদ আকনের ছেলে বাবুল চিশতি। অপরজনের নাম জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার এসআই আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা পিকআপ ভ্যানের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে বের করে রাস্তায় রাখেন। তখন তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় বাসটিতেও কয়েকজন যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার বাসায় চলে গেছেন। নিহত বাবুল চিশতি পিকআপটির চালক। আর তার পাশের সিটে বসে থাকা ঐ ব্যক্তির নাম পরিচয় ও পেশা জানা যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বাবুল চিশতির স্ত্রী নার্গিস আক্তার জানান, বাবুল যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন ও ভাড়ায় পিকআপ চালাতেন। রোবরাত রাত ১টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ী মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে সোমবার ভোরে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পায় পরিবার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, নিহত ২

আপডেট টাইম : ১০:০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪