ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এই অনুমতি দিয়েছেন বলেন তিনি।তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলেন তিনি।

সোমবার (২০ মে) দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষের দুঃখ-কষ্টের বিষয় স্মরণ করে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু ঢাকা সিটিতে এ মুর্হূতে বর্তমানে বিশ্ব পরিস্থিতি—যুদ্ধ, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা এর যে প্রতিক্রিয়া বাংলাদেশের দ্রব্যমূল্যের ওপর, জ্বালানির ওপর, ডলারের ওপর বিভিন্নভাবে পড়েছে। এসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকায় ব্যাটারিচালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখার নির্দেশ দিয়েছেন।

গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন ভাঙচুর ও পুলিশ বক্সে আগুনের ঘটনাও ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকেও রামপুরা এলাকা অবরোধ করে ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

আপডেট টাইম : ০৪:২২:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪