ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টার পর হেলিকপ্টারযোগে রওনা করেন তিনি। বেলা পৌনে একটার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে।

ত্রাণ বিতরণ শেষে কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। এরপর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিকেল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী পৌঁছে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪