ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরের বিদেশ যাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করার বিষয়টি আদালত দেখবে। তার বিদেশে যাওয়ার বিষয়ে আমরা অবগত নই।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বিএনপি, তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না। আওয়ামী লীগ গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে নিয়মিত নির্বাচন করে আসছে। গণতন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বেনজীরের বিদেশ যাওয়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪