ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্ব দুগ্ধ দিবস আজ

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব দুগ্ধ দিবস আজ শনিবার (১ জুন)। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত দ্রব্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্য নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঘোষিত আন্তর্জাতিক দিবস এটি। দুগ্ধখাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সালে এফএও ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সকাল ৯টায় রাজধানীর ১১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে দুধপান করানো হবে। এ আয়োজনের সহযোগিতা করবে মিল্কভিটা, প্রাণ ডেইরী, ব্র্যাক ডেইরি, আকিজ ডেইরি ও রংপুর ডেইরি।

সকাল সাড়ে ৯টায় ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত হবে। খামারবাড়ি কেআইবি থেকে শুরু হয়ে র‍্যালিটি সংসদ ভবনের দক্ষিণ পাশে গিয়ে পুনরায় ফিরে আসবে।

বেলা ১১টায় কেআইবি অডিটোরিয়ামে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন ও ডেইরি আইকন সেলিব্রেশন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে নির্বাচিত ৫১ জন উদ্যোক্তাকে ডেইরি আইকন-২০২৩ হিসেবে পুরস্কার প্রদান করা হবে। তারা পাবেন নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান।

এছাড়া কেআইবি কনভেনশন হলে দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রদর্শনী ও চিজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চিজ পেঁয়াজু, চিজ বার্গার, চিজ লুচি, চিজ পাকোড়া, চিজ সমুচা, চিজ কারি, হানি চিজসহ নানান দুগ্ধজাত পণ্যের সমাহার থাকবে এ প্রদর্শনীতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্ব দুগ্ধ দিবস আজ

আপডেট টাইম : ১২:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪