ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পদত্যাগ করলেন মোদি, শনিবার শপথ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। ৮ জুন সন্ধ্যায় দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন তিনি।

এদিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতি দ্রৌপদী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তবে তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের আগ পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন মোদি।

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

আগামী শনিবার (৮ জুন) বিকেলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে। এবার মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে জওহরলাল নেহরুর পর তিনিই হবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নেতা।

ভোটের ফল অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন, আর কংগ্রেসের ইন্ডিয়া ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপি পেয়েছে ২৪০ আসন। নাইডুর টিডিপি ১৬ এবং নীতীশের জেডিইউ ১২ আসন পেয়েছে। গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি।

ভোটের পর সরকার গঠনের বিষয়ে জোট নেতাদের দিল্লিতে ডেকেছে এনডিএ। বুধবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত হবে জোটের বৈঠক। সেখানে যোগ দিতে দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন এনডিএ নেতারা। এই বৈঠকেই সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পদত্যাগ করলেন মোদি, শনিবার শপথ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪