ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবেশী দেশটির নতুন সরকারকে শুভেচ্ছা জানানো শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১০ জুন) রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা প্রতিবেশী দেশটিতে সফর করেন। সেখানে নতুন সরকারকে শুভেচ্ছা জানানো শেষে আজ তিনি দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রবিবার বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান শেখ হাসিনা।

সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজখবর নেন। এরপর মোদি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।

এরআগে, শনিবার সকাল সোয়া ১০টায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪