ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: তাপস

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে৷ আর তাই দুই দিনের মধ্যেই কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) জাতীয় ঈদগা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান মেয়র তাপস। এসময় পশুর হাটের বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার সম্পন্ন হবে বলেও জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে যাতে নগরে যানজট না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নারীদের ও কূটনীতিকদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে: তাপস

আপডেট টাইম : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪