ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দ্বিপক্ষীয় সফরে ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ২১ জুন ভারত যাচ্ছেন। এটি হবে চলতি মাসে তার দ্বিতীয়বারের মতো দিল্লি সফর। পরদিন ২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।

তবে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় দলীয় সভাপতি শেখ হাসিনা ওই দিন দেশেই থাকবেন। তাই ২৩ জুনের কর্মসূচি বিবেচনায় ২২ জুন সন্ধ্যার মধ্যে ভারত সফর শেষ করতে চান তিনি। সেটি হলে সফর দুইদিনেরও হতে পারে।

‌কূটনৈতিক সূত্র বলছে, গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর হাতে ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দেন। সেই অনুযায়ী, ২১ থেকে ২৩ জুন প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তু‌তিও চলছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে টে‌লি‌ফোনে কথা বলেন। আর আমন্ত্রণ জানান তার নতুন সরকা‌রের শপথ অনুষ্ঠানে।

আমন্ত্রণ গ্রহণ করে মো‌দীর শপথ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এবার দ্বিপক্ষীয় সফরে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরে দুই শীর্ষ নেতার মধ্যে দুই দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট বি‌ভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

গত ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান। মোদী শপথ গ্রহণের পর দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয় এবং উভয় নেতাই পরস্পরকে নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিকে, আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন, ফিরবেন ১০ জুলাই। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিন পিং এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দ্বিপক্ষীয় সফরে ২১ জুন ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪