ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অফিস-আদালত খুলছে, চলছে নতুন সূচিতে

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলেছে সরকারি অফিস। এদিন থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তারা অনেকেই মঙ্গলবারের (১৮ জুন) মধ্যেই কর্মস্থলে ফিরেছেন। বুধবার থেকে শুরু করেছেন অফিস। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ রয়েছে। উপস্থিতিও কিছুটা কম।

সচিবালয় ঘুরে দেখা গেছে, অধিকাংশ কর্মকর্তাই ছুটি কাটাচ্ছেন। যারা এসেছেন একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকে বাড়তি দুইদিন ছুটি নেওয়ায় ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার অনেকটাই ঢিলেঢালা থাকবে সচিবালয়। আগামী রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস।

ঈদের আগে গত বৃহস্পতিবার (১৩ জুন) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয়েছিল টানা পাঁচদিনের ছুটি।

ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অফিস-আদালত খুলছে, চলছে নতুন সূচিতে

আপডেট টাইম : ০১:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪