ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে উত্তর কোরিয়ার পর কমিউনিস্ট শাসিত আরেক রাষ্ট্র ভিয়েতনামে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার ভোররাতে তিনি দেশটির রাজধানী হ্যানয়ে পৌঁছান। বিমানবন্দরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চান হোং হা এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কূটনীতিক লে হাই চুং পুতিনকে স্বাগত জানান ও লালা গালিচা সম্বর্ধনা দেন।

এর আগে বুধবার (১৯ জুন) সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান পুতিন। সে সময় বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান কিম।

জানা গেছে, এই সফরে পুতিন এবং কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা ও অর্থনীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে পুতিনের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করছেন কিম। পরে সেখান থেকে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে পুতিনকে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুই পাশ সাজানো হয় রাশিয়ার পতাকা ও পুতিনের ছবি দিয়ে।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই ছিল পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আপডেট টাইম : ০১:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪