ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

যেভাবে ঘরেই রাঁধবেন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্কঃ কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তাই প্রিয়জনের জন্য ঘরেই রান্না করুন কাচ্চি বিরিয়ানি। এছাড়া অতিথি আপ্যায়নে কাচ্চি বিরিয়ানির জুড়ি নেই।

আসুন জেনে নেই কীভাবে রান্না করবেন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি।

উপকরণঃ ১. বাসমতি চাল ১ কেজি
২. খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরো হাড়সহ)
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. দারুচিনি ৩-৪টি
৬. সবুজ এলাচ ৮-১০টি
৭. কালো এলাচ ৪-৫টি
৮. লবঙ্গ আধা চা চামচ
৯. জয়ত্রী গুঁড়ো ১ চা চামচ
১০. জয়ফল আধা চা চামচ
১১. টকদই ১ কাপ
১২. ঘি ৩-৪ কাপ
১৩. শাহী জিরা ১/৩ চা চামচ
১৪. আলু (মাঝারি) ৩-৫টি
১৫. পেঁয়াজ কুচি ১ কাপ
১৬. পানি ৬ কাপ
১৭. লবণ স্বাদমতো
১৮. গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
১৯. জাফরান ১ চিমটি
২০. আলু বোখারা ১০-১২টি ও
২১. ময়দা ২ কাপ।

পদ্ধতিঃ প্রথমেই চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর আবারও মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

এবার শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কাবাব চিনি এবং শাহি জিরাসহ সব মসলা গুঁড়ো করে নিতে হবে। এবার একটি হাঁড়িতে মাংস, গুঁড়ো করে রাখা মসলা এবং দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

এবার অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্রই চাল দিন। চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে।

চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার একেক করে ভাজা আলু, পেঁয়াজ, আলু বোখারা এবং ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। এবার ওপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিন এবং বাকি ঘি-মিশ্রিত গরম পানি দিয়ে দিন।

মনে রাখবেন, পানি যেন চালের ওপরে না আসে। এবার ময়দা গুলিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে ভালোমতো সিল করে চুলায় চড়িয়ে দিন। কোনো ফাঁকা যেন না থাকে ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে।

এক থেকে দেড় ঘণ্টা মাঝারি আঁচে রান্না করুন। এরইমধ্যে বিরিয়ানি রান্নার সুগন্ধ নাকে লাগবে। এরপর নামিয়ে দেখুন সব ঠিকঠাক হয়েছে কি না। কাবাব ও চাটনির সঙ্গে পরিবেশন করুন মজাদার খাসির দম বিরিয়ানি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

যেভাবে ঘরেই রাঁধবেন সুস্বাদু কাচ্চি বিরিয়ানি

আপডেট টাইম : ০৮:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪