সিটিজেননিউজ ডেস্কঃ আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। এর মধ্যেই প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, পাবনা, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























