ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হানিয়ার হত্যা গাজায় যুদ্ধবিরতির জন্য সহায়ক হবে না : বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃহামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়া গাজায় চলমান যুদ্ধবিরতি সংলাপের জন্য কেনোভাবেই সহায়ক হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ইসমাইল হানিয়ার সাম্প্রতিক নিহতের ঘটনা গাজায় যুদ্ধবিরতির সংলাপকে এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে কি না; উত্তরে বাইডেন বলেন, “না, এটি সহায়ক হবে না। আজ (বৃহস্পতিবার) সকালে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে আমার। তাকেও আমি এই কথা বলেছি।”

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তেহরানের যে বাসভবনে তিনি উঠেছিলেন, সেখানেই এক দেহরক্ষীসহ নিহত হন হানিয়া।

এখন পর্যন্ত হত্যার দায় কেউ স্বীকার করেনি, তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সরাসরি সংশ্লিষ্ট, সে সম্পর্কে নিশ্চিত প্রায় সবাই।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১ হাজার যোদ্ধা। এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা হত্যা করে ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে যায় তারা।

অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংস্তূপে।

এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সরকার ও হামাসের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র। এই তিন দেশের তৎপরতাতেই গত নভেম্বরে এক সপ্তাহের অস্থায়ী বিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তারপর চলতি বছরের শুরু থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৎপরতা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার।

সূত্র : রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হানিয়ার হত্যা গাজায় যুদ্ধবিরতির জন্য সহায়ক হবে না : বাইডেন

আপডেট টাইম : ০৬:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪