ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

সিটিজেন প্রতিবেদকঃআজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।

রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

যদিও এর আগের ঘোষণা অনুযায়ী রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। কিন্তু, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়।

এদিকে, নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার (৫ আগস্ট) শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে তারা। গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, আগামীকাল ৫ আগস্ট (সোমবার) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। আর ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

আপডেট টাইম : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪