ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

সিটিজেন প্রতিবেদকঃপ্রধান বিচারপতি ওবায়ুদল হাসানের পদত্যাগের দাবিতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রধান বিচারপতি পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে এই মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষা ভবন মোড়ে মেট্রোরেলের উড়াল সড়কের নিচে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি, চিফ জাস্টিজের পদত্যাগ, স্বৈরাচারের আস্তানা, এই বাংলায় হবে না স্লোগান দিতে থাকেন৷

এর আগে বেলা ১১টার পর প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করছেন আইনজীবীরাও।

এর আগে আজই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এরই পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতির সূত্রপাত। পরে ফুলকোর্ট সভা স্থগিত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শিক্ষা ভবন মোড়ে অবস্থান আন্দোলনকারীদের

আপডেট টাইম : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪