ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কারো পেটে লাথি মারা উচিত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদকঃআওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ কর্মকর্তারা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, কারো পেটে লাথি মারা উচিত না।

তিনি বলেন, বিগত সরকারের যথেচ্ছাচারিতার কারণে এই পুলিশদের চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কয়েকটা বিষয় বলতে। অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে, তারা বলেছে তারা পুলিশের এই ইউনিফর্ম পড়বে না। আমি তাদেরকে বলেছি এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না। চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে এখন পর্যন্ত ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে।

সোমবার পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানানো হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কারো পেটে লাথি মারা উচিত না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪