ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সপ্তাহে তিনদিন ছুটির যুগে প্রবেশ করল সৌদি

আন্তর্জাতিক ডেস্কঃসপ্তাহে তিনদিন ছুটি ন্তদেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে পুরো বিশ্বজুড়েই। অনেকের ধারণা সাপ্তাহিক ছুটি যদি বেশিদিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিনদিনের ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব।

রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্লাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার অর্থ এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে চারদিন অফিস করবেন। আর তিনদিন ছুটি কাটাবেন। সৌদিতে সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে দুইদিন।

লুসিডিয়ার এ ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এ বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন নেটিজেনরা।

সংবাদমাধ্যম আল এখবারিয়া বলেছে, লুসিডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সৌদিতে এটি অভূতপূর্ব নজির। তাদের এ উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন। যারমধ্যে আছে কর্মীদের উপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা।

এদিকে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সপ্তাহে তিনদিন ছুটির যুগে প্রবেশ করল সৌদি

আপডেট টাইম : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪