ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

একাধিক প্রতিমন্ত্রী-সচিব হজে যাচ্ছেন সিইসিসহ

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ একাধিক প্রতিমন্ত্রী ও সচিব হজে যাচ্ছেন। এ লক্ষ্যে ১০ সদস্যের ‘ভিআইপি’ হজ প্রতিনিধি দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ শাখা) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী, সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদস্য রত্না আহমেদ, ধর্ম সচিব আনিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান।

ফ্লাইটপ্রাপ্তি সাপেক্ষে এ হজ প্রতিনিধি দলটি আগামী ৪ আগস্ট হজে যাবেন এবং ১৮ আগস্ট (সর্বোচ্চ ১৫ দিন) দেশে ফিরে আসবেন। তবে ধর্ম প্রতিমন্ত্রী ও সচিব প্রশাসনিক ও ব্যবস্থাপনাজনিত কারণে ২০ দিন অবস্থান করবেন।

হজ প্রতিনিধি দলের সদস্যরা তাদের সঙ্গে স্বামী/স্ত্রী ও সন্তানসহ সর্বোচ্চ তিনজনকে ভ্রমণসঙ্গী হিসেবে হজে নিতে পারবেন। সফরসঙ্গীদের বিমান টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে।

এছাড়া মক্কা-মদিনার আবাসন ও যাতায়াত এবং মিনা-আরাফায় তাবুভাড়া বাবদ প্রতিজনকে এক লাখ টাকা করে প্রদান করতে হবে। কোরবানি বাবদ ৪৯০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

একাধিক প্রতিমন্ত্রী-সচিব হজে যাচ্ছেন সিইসিসহ

আপডেট টাইম : ১২:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯