ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

সিটিজেন প্রতিবেদকঃমাসখানেক আগে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছেন পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহখানেকের জন্য ওয়াশিংটন ও নিউইয়র্ক সফরে থাকবেন পররাষ্ট্র সচিব।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসীম উদ্দিন। আগামী ৭ অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। তিনি ওয়াশিংটন থেকে নিউইয়র্কে যাবেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ, ইউএসটিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সচিবের। এ ছাড়া, জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

ওয়াশিংটনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এ ছাড়া, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস সরকার দেশের সংস্কারের কথা বলছেন। আর বাংলাদেশের সংস্কারে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বৈঠকে সংস্কার ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র আরও জানায়, জাতিসংঘে বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা এবং একাধিক কমিটির বৈঠকে পররাষ্ট্র সচিব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক অফিস, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক অফিসসহ বিভিন্ন ক্ষেত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়াশিংটন ও নিউইয়র্কে সব আনুষ্ঠানিকতা শেষে ১৪ অক্টোবর দেশের উদ্দেশে রওনা হওয়া কথা রয়েছে পররাষ্ট্রসচিবের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

আপডেট টাইম : ১২:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪