ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ধর্মীয় সংঘাতের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না

সিটিজেন প্রতিবেদকঃবিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টি করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।

শুক্রবার সকালে ঢাকার কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের বুঝতে হবে কোথায় থামতে হবে৷ সীমারেখা বোঝার সংবেদনশীলতা থাকতে হবে। সেটি যারা অতিক্রম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিগত ১৫ বছরে দেশের সব রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিয়েছে। দেশের কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠী উপকৃত হবে আরেকটি হবে না এটি প্রকৃত গণতন্ত্র না, এ বিপ্লবের সুফল প্রতিটি ঘরে ঘরে যাবে, যেখানে কোনো ধর্ম-বর্ণ গোষ্ঠী থাকবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার থাকবে, প্রকৃত নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে।

উপদেষ্টা বলেন, এই সরকার বিশেষ সময়ে বিশেষ দায়িত্ব পালনে এসেছে। ক্ষমতার জন্য কেউ আসেনি। দায়িত্ব পালনে সবার সহযোগিতা দরকার। সবাই নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ধর্মীয় সংঘাতের মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না

আপডেট টাইম : ০৭:১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪