ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টাটা ট্রাস্টের দায়িত্ব পেলেন রতন টাটার সৎভাই

আন্তর্জাতিক ডেস্কঃ টাটা গোষ্ঠীর জনহিতকর শাখা টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রয়াত রতন টাকার সৎভাই নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা।

৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। শুক্রবার রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা।

টাটা সন্সের প্রাক্তন বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, নোয়েল খুব ভালো এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।

২০১৪ সালে ট্রেন্ট লিমিটেডের চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছয় হাজার শতাংশের বেশি বেড়েছে।

ট্রেন্টে যোগদানের আগে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডে ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টাটা ট্রাস্টের দায়িত্ব পেলেন রতন টাটার সৎভাই

আপডেট টাইম : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪