ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

২দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক

সিটিজেন প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে এদিন রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।

আর বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী ফারুক খানকে। তাকে কারাগারে আটকে রাখার আবেদন করেন পল্টন থানার এসআই নাজমুল হাছান।

পরে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর আদাবর ও নিউ মার্কেট থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে নতুন করে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে। আর সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আলী হায়দার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

২দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক

আপডেট টাইম : ০২:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪