ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

সিটিজেন প্রতিবেদকঃ চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আউটসোর্সিং কর্মীদের রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ (শনিবার) সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা। সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন।বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

অবরবোধকারীদের দাবি, বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতেই তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়া হবে বলেও জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দ্রুত তাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

সিলেট থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, ‘চাকরি জাতীয়করণ আমাদের এক দফা দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আউটসোর্সিং বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি মানুষ। শনিবার সকালে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

আপডেট টাইম : ১২:২৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪