ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি

দেশের ৭ গুণী শিল্পকলা পদক পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাত গুণীজনকে শিল্পকলা পদক ২০১৮ দেয়া হচ্ছে। আগামী ১৮ জুলাই বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পুরস্কার তুলে দেবেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে শিল্পকলা পদক ২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গুণীজনদের সম্মান ও স্বীকৃতি জানাতে শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসির সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সেমিনারে জানানো হয়, এ বছর কণ্ঠসংগীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসংগীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার ও আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায় শিল্পকলা পদক পেতে যাচ্ছেন।

লিয়াকত আলী লাকী জানান, শিল্পকলা পদকের নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকেন। শিল্পকলা পদকের জন্য নির্বাচিত গুণীজনদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, এক লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়। পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১০টি- কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি। তালিকাভুক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ৭টি ক্ষেত্রে প্রতি বছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভুঁইয়াসহ একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

দেশের ৭ গুণী শিল্পকলা পদক পাচ্ছেন

আপডেট টাইম : ১০:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯