ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে

আদালত প্রতিবেদকঃ ঢাকার মোহাম্মদপুর থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইমরুল কায়েস ফয়সাল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জিজ্ঞেসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২ নভেম্বর) তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন, উন্নত চিকিৎসা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার আদেশ দেন আদালত।

পরে কারাগারে আটক থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার এ মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় গত ৪ অক্টোবর তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। সেখানে তিনি গুলিতে আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় তিনি একটি মামলা করেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র কারাগারে

আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪