ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজায় নিহত আরো ৭৬, প্রাণহানি ছাড়াল ৪৪ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলের তেল আবিব শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হয়েছে।

গাজায় ইসরায়েলি গণহত্যায় কমপক্ষে ৪৩ হাজার ৯২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৮৯৮ জন। গত এক বছরের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল।

অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৫১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৪ হাজার ৯২৯ জন।

এর আগে একদিনেই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গত শনিবার (১৬ নভেম্বর) অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বেশ কিছু মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তারপর থেকেই গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজায় নিহত আরো ৭৬, প্রাণহানি ছাড়াল ৪৪ হাজার

আপডেট টাইম : ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪