ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

সিটিজেন প্রতিবেদকঃ যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করাসহ ৯ দফা দাবিতে আগামী বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ‘বাদাম তলা’ নামে পরিচিত পয়েন্টে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে মহাসমাবেশের ঘোষণা দেন এ পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

দাবি বাস্তবায়নে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আমরা মাঠে আছি। গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।

এসময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে একজন যুগ্মসচিবের অপসারণের দাবিও জানানো হয়।

দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘভাতা, ১০০ ভাগ পেনশন ও ৪০০ ভাগ গ্র্যাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদনাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের ন্যায় পাওনা ফেরত ইত্যাদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

আপডেট টাইম : ০১:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪