ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকমিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

সিটিজেন প্রতিবেদকঃ ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, কর্মকর্তাদের হেনস্তা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নেতারা ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়া, সোমবারের ঘটনার যথাযথ তদন্তপূর্বক দায়ীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ভারত সরকার ও রাজনীতিকদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংগ্রাম সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উচ্ছৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত অবস্থান উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিগত ২৮ নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে, যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে।

বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাইকমিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ১২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪