ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি: ড. কামাল হোসেন

আদালত প্রতিবেদকঃ অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে হাসান আরিফের জানাজা শেষে তার স্মৃতিচারণ করতে গিয়ে এমন মন্তব্য করেন ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, যাকে হারিয়েছি তিনি সিনিয়র আইনজীবী ছিলেন। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মুক্তিযুদ্ধের সময় হাসান আরিফের ভূমিকা স্মরণীয় ছিল, সেই ধরনের যারা অভিজ্ঞ লোক আইনজীবী হিসেবে এবং সমাজে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। আমি নিজে একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তার রুহের মাগফিরাত কামনা ও দোয়া করি।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।  সেখানে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ওইদিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত ১০ নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে সরকার। ওইদিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

অভিজ্ঞ আইনজীবী বন্ধুকে হারিয়েছি: ড. কামাল হোসেন

আপডেট টাইম : ০৬:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪