ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ২৬ নভেম্বরের সহিংসতা সংশ্লিষ্ট তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিচারক শাব্বির ভাট্টি ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত সাবেক ফার্স্ট লেডির জামিনের আবেদন মঞ্জুর করেছেন। শুনানির পর প্রতিটি মামলার বিপরীতে ৫০ হাজার রুপি করে নিরাপত্তা বন্ডে সাক্ষর করে জামিন নিশ্চিত করেন বুশরা বিবি।

তারনল ও রমনা থানায় দায়ের করা মামলার শুনানিতে হাজির হন বুশরা ও তার আইনজীবীরা। এসব মামলায় চারটি এফআইআর জারি করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহের শনিবার পাকিস্তানের দুর্নীতি-বিরোধী আদালত (এটিসি) রাওয়ালপিন্ডিতে বুশরা বিবিকে ২৬ নভেম্বরের বিক্ষোভ সংশ্লিষ্ট ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দেয়। রাওয়ালপিন্ডি, আটক ও চাকওয়ালের একাধিক থানায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

২৬ নভেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে বড় আকারে বিক্ষোভ করে পিটিআই। এই বিক্ষোভের পর থেকেই ইমরান, বুশরা ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে শেহবাজ শরীফের সরকার। পাশাপাশি, ইমরান-বুশরা ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে তিন রেঞ্জারকে বিক্ষোভের সময় ‘গাড়িচাপা’ দিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

বিক্ষোভ তুঙ্গে উঠলে সামরিক বাহিনী অভিযান চালিয়ে ইসলামাবাদের রেড জোন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার হাতে এক হাজার নেতা-কর্মী ও সমর্থক গ্রেপ্তার হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

আপডেট টাইম : ০৬:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪