ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার ‘হবু প্রেসিডেন্ট’ ট্রাম্পের সাজা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দেশের ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি৷ তার ঠিক ১০ দিন আগে অর্থাৎ ১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় তাঁর সাজা ঘোষণা করতে চলেছে মার্কিন আদালত। অবশ্য়, কারাদণ্ডের কোনও সম্ভাবনা নেই হবু প্রেসিডেন্টের৷যুক্তরাষ্ট্রে ক্ষমতা গ্রহণের আগে একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলার রায় বিরল ঘটনা।

তবে নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি কোনো কারাদণ্ড, প্রবেশন অথবা অর্থদণ্ড দেবেন না। এর বদলে তার বিরুদ্ধে ‘বিনাশর্তে মুক্তি’র রায় দেবেন। তবে অপরাধ সংগঠিতের অভিযোগে যে, আদালত তাকে অভিযুক্ত করেছে সে বিষয়টিকে সম্মান জানাতে হবে।

ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলায় স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক করেন ট্রাম্প। বিষয়টি ধামাচাপা দিতে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ২০১৬ সালে তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন তিনি। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার প্রচারণা চালাচ্ছিলেন। স্টর্মিকে ঘুষ দেওয়ার তথ্যটি নিজের ব্যবসায়িক নথিতেও গোপন করেন ট্রাম্প।

তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট এসব অভিযোগ সবসময় অস্বীকার করে বলেছেন, জো বাইডেন ও তার প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এ মামলা তুলে নিতে বিচারকের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করা হয়।

সূত্র: বিবিসি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১০ জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ মামলায় আমেরিকার ‘হবু প্রেসিডেন্ট’ ট্রাম্পের সাজা ঘোষণা

আপডেট টাইম : ০১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫