ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জিয়া অরফানেজ মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

আদালত প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার আরেক আসামি বিচারাধীন থাকায় আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে শুনানি চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।

শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শুনানিতে বলেছেন, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ নেই মামালার নথিপত্রে।

শুনানি শেষ হওয়ার পর জানা যায়, এ মামলার আরেকজন আসামির আপিল এখনো শুনানির জন্য প্রস্তুত হয়নি। পরে ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

এর আগে গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে বিএনপি নেত্রীকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়।

বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চান না বিএনপি নেত্রী। আইনি প্রক্রিয়ায় মামলা মুক্ত হতে চান তিনি। এরপর শুরু হয় দুর্নীতির দুই মামলায় সাজার বিরুদ্ধে আইনি লড়াই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জিয়া অরফানেজ মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

আপডেট টাইম : ০৫:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫