ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম ইতালিতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধাপরাধের অভিযোগে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পুলিশ প্রধান ওসামা নাজিমকে ইতালিতে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পরোয়ানা জারির পর গ্রেফতার হন লিবীয় বিচার বিভাগীয় পুলিশের এই প্রধান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করার পর লিবিয়ার বিচার বিভাগীয় পুলিশপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলির মিটিগা আটক কেন্দ্রের পরিচালক ছিলেন।

বিবিসি বলছে, লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক থাকা সাবেক বন্দিরা ওসামা নাজিমের বিরুদ্ধে নিত্যনৈমিত্তিক নির্যাতন এবং ধর্ষণের মতো অত্যাচারের অভিযোগ করেছেন। ২০২২ সালে জাতিসংঘ বলেছিল, তারা দেশটিতে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ প্রমাণ উন্মোচিত করেছে।

ইতালীয় সংবাদপত্র লা রিপাব্লিকা জানিয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে ওসামা নাজিমকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ইতালীয় অভিবাসী উদ্ধারকারী দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস বলেছে, আইসিসির ‘ব্যাপক’ তদন্তের পরে ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া বছরের পর বছর অভিযোগ এবং সাক্ষ্য নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাজিমের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি আইসিসির মুখপাত্র।  মামলাটি বিচার মন্ত্রণালয় এবং রোমের আপিল আদালতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

লিবিয়ার পুলিশপ্রধান ওসামা নাজিম ইতালিতে গ্রেফতার

আপডেট টাইম : ১২:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫