ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লেস্টার ছেড়ে হামজা এখন শেফিল্ডে

ক্রীড়া ডেস্কঃ লেস্টার সিটি ছাড়লেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ছেড়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। বিবিসি হামজার দল বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

শেফিল্ডের আগে বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন হামজা। তবে শেফিল্ডে স্থায়ী হওয়ার শর্তও রয়েছে বাংলাদেশি এই ডিফেন্ডােরের।

লেস্টারের সঙ্গে এখনো ২ বছরের চুক্তি আছে হামজার। তবে চলতি মৌসুমে লেস্টারে খেলার সুুযোগ পাচ্ছেন না তিনি। হামজাকে পরিকল্পনায় রাখছেন না কোচ রুদ ফন নিস্টেলরয়। সব ধরনের প্রতিযোগিতায় তিনি হামজাকে খেলিয়েছেন মাত্র ৬ ম্যাচ। ২০১৫ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর লেস্টারের জার্সিতে সব মিলিয়ে ৯১ ম্যাচ খেলেছেন হামজা।

শেফিল্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল এবং এখন আমি অবদান রাখতে প্রস্তুত। আমি দলের লিগ অবস্থান সম্পর্কে জানি এবং তাদের আরও বড় সাফল্য অর্জনে সহায়তা করতে চাই।’

শেফিল্ডও হামজাকে তার বাংলাদেশি ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাকে ‘‘বাংলাদেশি ব্লেড’’ হিসেবে উল্লেখ করেছে প্রিমিয়ার লিগে খেলার জন্য মুখিয়ে থাকা দলটি। পোস্টে সংক্ষিপ্ত ভিডিওতে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করেছে ক্লাবটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লেস্টার ছেড়ে হামজা এখন শেফিল্ডে

আপডেট টাইম : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫