ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে ‘তদারকি টিম’ করছে ইসি

সিটিজেন প্রতিবেদকঃ এনআইডি অনুবিভাগ থেকে সেবা নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ফাঁস ঠেকাতে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মনিটরিং টিম করা হচ্ছে।

সেইসঙ্গে তথ্যভাণ্ডার সুরক্ষায় সার্ভার থেকে সরাসরি যাচাইয়ের সুযোগের পরিবর্তে সেবা সংস্থাগুলোর তথ্য ‘ম্যাচ, নো ম্যাচ’ প্রক্রিয়ায় ইসির নিজস্ব সিস্টেমে যাচাই করানোর পরিকল্পনাও করা হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

ইসির কাছ থেকে ব্যাংক, বীমাসহ ১৮২টি প্রতিষ্ঠান তাদের সেবা গ্রহীতাদের তথ্য যাচাই করে নেয়। এক্ষেত্রে পাঁচটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পায় সংস্থাটি। তাই গত কয়েকদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিল ইসি।

এসএম হুমায়ুন কবীর বলেন, ‘‘আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য যাচাই আমরা অনলাইনের মাধ্যমে করে দেব। নাম ও জন্মতারিখ দেওয়ার পর ‘ম্যাচ’ অথবা ‘নো ম্যাচের’ মাধ্যমে তাদের এনআইডির তথ্য যাচাই করে দেব।

তিনি বলেন, ‘‘কেউ পাঁচটি তথ্য যাচাইয়ে আমাদের সিস্টেমে অনুরোধ পাঠাবে। এগুলোর মধ্যে আমরা কোনটি ভুল কোনটি সঠিক, তা বলে দেব। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সুপারিশ অনুযায়ী আমরা ব্যক্তির ছবি দেওয়ার বিষয়ে আলোচনা করেছি। এক্ষেত্রে ব্যাংক বা প্রতিষ্ঠানগুলোর ব্যক্তির ছবিও দেখতে পাবেন। আমারা বলেছি এটা দেওয়া সম্ভব।’’

এনআইডি মহাপরিচালক বলেন, ‘‘বিশেষ অভিযোগের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে আমরা এনআইডি সেবা চুক্তিটি বাতিল করেছি। পরবর্তীতে জানতে পারি অনলাইনে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এনআইডি নিয়ে কাজ করে। আমাদের টেকনিক্যাল টিম এটি খুঁজতে শুরু করে। কয়েকটি প্রতিষ্ঠানে অনুমানের ভিত্তিতে আমাদের টিম যাওয়ার পর দেখতে পায়, সেখান থেকে তথ্য ফাঁস হচ্ছে। সেগুলো আমরা বন্ধ করেছি। এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে আমরা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ডেকেছি এবং তাদের মতামত গ্রহণ করে কীভাবে তথ্যগুলোকে আরো সুরক্ষিত রাখা যায়, এ নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, ‘‘আমরা একটি টিম করে দেব। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরাও থাকবেন। ওনারা যে কোনো সময়, যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ওই প্রতিষ্ঠানের সিস্টেম চেক করতে পারবেন। যাতে ওই সিস্টেমের কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

হুমায়ুন কবীর আরো বলেন, ‘‘যারাই এনআইডি সিস্টেম ব্যবহার করবে অথবা ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকবে, ওই সব প্রতিষ্ঠানের সিকিউরিটি ক্লিয়ারেন্স আমরা নেব। এমনকি ওইসব প্রতিষ্ঠানের পরিচালক এবং সিস্টেম পরিচালনাকারী ব্যক্তিদের ক্লিয়ারেন্স সার্টিফিকেটও আমরা নেব। কোনো ভ্যান্ডর প্রতিষ্ঠান যেন দুর্বল সিস্টেম না চালায় এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তির পরিষ্কার তথ্য আমাদের কাছে থাকবে। আমরা প্রতিষ্ঠানগুলোকে বলে দেব কোন কোন নিরাপত্তা ব্যবস্থা সিস্টেমে থাকতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদনের মধ্যে এখন পর্যন্ত ৫০ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ক্রাশ প্রোগ্রামের উদ্যোগ আমরা নিয়েছি।তিন মাস পর আরও ভালো খবর দিতে পারবেন বলেও জানান হুমায়ুন কবীর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে ‘তদারকি টিম’ করছে ইসি

আপডেট টাইম : ১২:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫