ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইলন মাস্ককে আরও কঠোর হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে তার কাজে আরও ‘আক্রমণাত্মক’ হতে বলেছেন। সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বর্তমানে নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-এর নেতৃত্বে রয়েছেন। ট্রাম্প মনে করেন, দেশের উন্নতির জন্য মাস্কের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তবে কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন তা না জানালেও ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে (ডিওজিই) মাস্কের ভূমিকার ক্ষেত্রে একথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন। গত মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নতুন এ দফতরটি সৃষ্টি করেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইলন মাস্ককে তার প্রচেষ্টায় ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্ক একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক দেখতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন- যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এ কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় বা মহান করা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইলন মাস্ককে আরও কঠোর হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট টাইম : ০১:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫