ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টার্গেট : সিইসি

সিটিজেন প্রতিবেদক: আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সেই হিসেবে আমাদের প্রায় দুই মাস হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে। অর্থাৎ ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা হতে পারে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

চলতি বছরের জুনের আগে কোনো ভোটই সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, ‘জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে ১৬ লাখ মৃত ভোটার, ৩৬ লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। ফলে নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব না।

নির্বাচন কমিশন জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে জানিয়ে ‍তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরে তফসিল দিতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার কমিশন সেই উদ্যোগ নিচ্ছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জাতি ঐক্যমত্য দাবি করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য আসবে বলে মনে করি। কমিশন নিজেদের গতিতে কাজ করে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টার্গেট : সিইসি

আপডেট টাইম : ০৫:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫