ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল শিল্পে তাদের ভূমিকার অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র চারটি ভারতীয় কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক এই ঘোষণা দেওয়া হয়। এই পদক্ষেপটি তেহরানের তেল বাণিজ্যের বিরুদ্ধে ওয়াশিংটনের অব্যাহত চাপ দেওয়ার প্রচারণার অংশ। গতকাল মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইনস ইনক এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করে ইরানের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এটি ইরানের তেল রপ্তানির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং হংকংসহ একাধিক দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘ইরান তার তেল বিক্রি এবং অর্থায়নের জন্য জাহাজ, শিপার এবং ব্রোকারদের একটি ছায়া নেটওয়ার্কের ওপর নির্ভর করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত, ইরান, মালয়েশিয়া, সেশেলস এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আটটি প্রতিষ্ঠানকে ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার জন্য চিহ্নিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫