ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার (৪ মার্চ) থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে ট্রুডো বলেন, কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে।

তিনি আরো বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে।

যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৪ মার্চ) থেকে কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপ নিলেন ট্রুডো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মার্কিন পণ্যে পাল্টা ২৫ শতাংশ শুল্কের ঘোষণা ট্রুডোর

আপডেট টাইম : ০২:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫